মস্তকবিহীন নারীর লাশ উদ্ধার: ধর্ষণের পর মাথা কেটে হত্যা, ধারণা পুলিশের

প্রকাশিত: ৩:৪৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০১৮

মস্তকবিহীন নারীর লাশ উদ্ধার: ধর্ষণের পর মাথা কেটে হত্যা, ধারণা পুলিশের

Manual6 Ad Code

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ধলাই চা বাগানের ১ নম্বর সেকশন এলাকায় অজ্ঞাত এক নারীর মস্তকবিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধর্ষণের পর ওই নারীকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

Manual3 Ad Code

শনিবার (২২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ধলাই চা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

Manual1 Ad Code

জানা যায়, উপজেলার মাধবপুর ইউনিয়নের ধলাই চা বাগানের শ্রমিকরা সাদা শাড়ি মোড়ানো একটি মস্তকবিহীন মরদেহ দেখতে পেয়ে বাগান কর্তৃপক্ষকে জানায়। পরে কমলগঞ্জ থানা পুলিশকে খবর দেয়া হয়।

Manual1 Ad Code

বিকেলে ওসি আরিফুর রহমানের নেতৃত্বে পুলিশ মরদেহটি উদ্ধার করে। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে মদের বোতল, যৌন উত্তেজক ওষুধ ও কনডম উদ্ধার করে।

Manual3 Ad Code

পুলিশের ধারণা করছে, ওই নারীকে ধর্ষণের পর গলাকেটে হত্যা করা হয়েছে। তবে মরদেহ যেন চেনা না যায় তাই মরদেহের মাথা কেটে নিয়ে গেছে তারা।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মস্তকবিহীন মরদেহটি মৌলভীবাজার হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। নিহত নারীর মাথা উদ্ধারের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code