শ্রীমঙ্গলে মোটরসাইকেলের পেছন থেকে পড়ে ট্রাকচাপায় নারী নিহত

প্রকাশিত: ৩:৫৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০১৮

শ্রীমঙ্গলে মোটরসাইকেলের পেছন থেকে পড়ে ট্রাকচাপায় নারী নিহত

Manual1 Ad Code

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে স্বামীর মোটরসাইকেলের পেছন থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় এক নারী নিহত হয়েছেন।

Manual4 Ad Code

সোমবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার ভৈরববাজার-মুন্সিবাজার সড়কের মৃতিংগা চা বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তাসনিমা বেগম (২৩) হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার চারগাঁও এলাকার প্রাণ-আরএফএল গ্রুপের সেলস এক্সিকিউটিভ শিবলু মিয়ার স্ত্রী।

Manual6 Ad Code

জানান যায়, শিবলু তার স্ত্রী তাসনিমাকে সঙ্গে করে মোটরসাইকেলযোগে কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজার যাচ্ছিলেন। পথে ভাঙা রাস্তার ঝাঁকুনিতে অসাবধানতায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান তাসনিমা। এ সময় পেছন থাকা বালুভর্তি একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code