বড়লেখায় গাঁজাসহ নারী আটক

প্রকাশিত: ২:০৪ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০১৮

বড়লেখায় গাঁজাসহ নারী আটক

Manual7 Ad Code

মৌলভীবাজারের বড়লেখায় গাঁজাসহ সেবা রানী মালাকার (৪৫) নামে এক নারীকে আটক করেছে পুলিশ। এ সময় ওই নারীর ঘর তল্লাশি করে ৫০ পুরিয়া গাঁজা এবং ১৬০ টাকা জব্দ করা হয়।

Manual5 Ad Code

তিনি উপজেলার উত্তর শাহবাজপুর রেল কলোনীর হরেন্দ্র মালাকার ওরফে শিরকার স্ত্রী।

সোমবার (২৪ সেপ্টেম্বর) রাত ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে উত্তর শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পুলিশ পরিদর্শক) মোহাম্মদ মোশাররফ হোসেনের নেতৃত্বে একদল পুলিশ শাহবাজপুরে রেল কলোনীতে অভিযান চালিয়ে তাকে আটক করে।

Manual4 Ad Code

উত্তর শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পুলিশ পরিদর্শক) মোহাম্মদ মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

Manual8 Ad Code

তিনি জানান, আটক হওয়া ওই নারীর বিরুদ্ধে মাদক আইনে থানায় মামলা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code