চুনারুঘাটে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও বোমা উদ্ধার

প্রকাশিত: ৭:২৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০১৮

চুনারুঘাটে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও বোমা উদ্ধার

Manual8 Ad Code

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় একটি দোকান থেকে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

Manual2 Ad Code

সোমবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার রাজার বাজারের একটি ছোট দোকান থেকে পরিত্যক্ত অবস্থায় ককটেলগুলো উদ্ধার করা হয়।

Manual8 Ad Code

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত ১টার দিকে চুনারুঘাট থানা পুলিশ উপজেলার রাজার বাজারের অভিযান চালায়। এসময় বাজারের একটি ছোট দোকান থেকে পরিত্যক্ত অবস্থায় ৮টি ককটেল ও ৬টি পেট্রোল বোমা উদ্ধার করা হয়। পরে উদ্ধার ককটেল ও পেট্রোল বোমাগুলো পানিতে ভিজিয়ে নিষ্ক্রিয় করা হয়।

Manual7 Ad Code

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code