জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার রায় নিয়ে আদেশ ৩০ সেপ্টেম্বর

প্রকাশিত: ২:৫৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০১৮

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার রায় নিয়ে আদেশ ৩০ সেপ্টেম্বর

Manual8 Ad Code

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার রায় ঘোষণা নিয়ে আগামী ৩০ সেপ্টেম্বর আদেশ দেবেন আদালত। একই সঙ্গে এ মামলায় বিচারকের বিরুদ্ধে দুই আসামির অনাস্থার বিষয়েও ওই দিন আদেশ দেওয়া হবে।

Manual8 Ad Code

বুধবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর পুরোনো কেন্দ্রীয় কারাগারের ভেতরে স্থাপিত অস্থায়ী আদালতের ঢাকার ৫ নম্বর বিশেষ জজ ড. আখতারুজ্জামান আসামিপক্ষ যুক্তিতর্ক উপস্থাপন না করায় এ আদেশ দেন।

Manual3 Ad Code

খালেদা জিয়ার আইনজীবীরা যুক্তিতর্ক উপস্থাপন না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মোশাররফ হোসেন কাজল রায়ের জন্য দিন ধার্যের আবেদন করেন। তারপর আদালত এই সিদ্ধান্ত নেন।

এর আগে ২৪ সেপ্টেম্বর খালেদা জিয়ার অনুপস্থিতিতে দুই আসামি অনাস্থা প্রকাশ করে আবেদন করেন। তখন আদালত এ বিষয়ে আদেশের জন্য দিন ধার্য রেখে মুলতবি রাখেন।

Manual7 Ad Code

উল্লেখ্য, জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগে খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

Manual2 Ad Code

ওই মামলায় সাজাপ্রাপ্ত হয়ে চলতি বছরের ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে আছেন সাবেক খালেদা জিয়া।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code