হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় ঠিকাদার নিহত, প্রাণে বাঁচলেন এমপি মজিদ

প্রকাশিত: ১:৪৩ পূর্বাহ্ণ, অক্টোবর ৩, ২০১৮

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় ঠিকাদার নিহত, প্রাণে বাঁচলেন এমপি মজিদ

Manual2 Ad Code

হবিগঞ্জে পিকভ্যানের চাপায় মাসুদ আহমদ (৫৫) নামে এক ঠিকাদার নিহত হয়েছেন। এ সময় অল্পের জন্য প্রাণে বেঁচে যান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ খান।

মঙ্গলবার (২ অক্টোবর) সকালে শহরের টাউন হল সড়কের রওশন রেজা অ্যাম্পায়ার নামক শপিং কমপ্লেক্সের সামনে এই দুর্ঘটনা ঘটে।

Manual3 Ad Code

নিহত মাসুদ আহমদ হবিগঞ্জ পৌরসভার উত্তর শ্যামলী এলাকার শাহ সানোয়ার আলীর ছেলে।

Manual3 Ad Code

হবিগঞ্জ সদর থানার ওসি শহিদুর রহমান জানান, মঙ্গলবার ভোরে সংসদ সদস্য আব্দুল মজিদসহ আরো কয়েকজন প্রাতঃভ্রমনে বের হন। ভোর সাড়ে ৫টার দিকে শহরের রওশন রেজা এম্পায়ারের সামনে ছোট একটি পিকআপ ভ্যান তার সাথে থাকা ঠিকাদার মাসুদ আহমদকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মাসুদ মারা যান। অল্পের জন্য বেঁচে যান সংসদ সদস্য।

প্রসঙ্গত, আবদুল মজিদ খান হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য। সাবেক অর্থমন্ত্রী এএমএস কিবরিয়া হত্যা মামলার বাদী তিনি।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code