ফখরুলসহ বিএনপির ৭ শীর্ষ নেতার আগাম জামিন

প্রকাশিত: ২:৩৫ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০১৮

ফখরুলসহ বিএনপির ৭ শীর্ষ নেতার আগাম জামিন

Manual7 Ad Code

পুলিশের কাজে বাধাদান ও গাড়ি ভাংচুরের অভিযোগে করা হাতিরঝিল থানার মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সাত নেতাকে আগাম জামিন দিয়েছে হাইকোর্ট।

বুধবার (০৩ অক্টোবর) বেলা ১১টার পর বিচারপতি মুহাম্মদ আব্দুল হাফিজ ও বিচারপতি কাশেফা হোসেনের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ এ আদেশ দেয়।

জামিনপ্রাপ্ত অন্যরা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান ও সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

Manual5 Ad Code

বুধবার বিএনপি নেতারা আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে হাইকোর্ট পুলিশ রিপোর্ট দাখিল পর্যন্ত জামিন মঞ্জুর করেছে বলে জানান বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।

Manual8 Ad Code

জামিনাদেশের পরে জয়নুল আবেদীন বলেন, আদালত উভয়পক্ষের সাবমিশন শুনেছেন। এ মামলায় পুলিশের প্রতিবেদন দেওয়ার ৪ সপ্তাহ পরে তারা আত্মসমর্পণ করবেন। অর্থাৎ, এ পর্যন্ত জামিন।

আদালতে বিএনপি নেতাদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মওদুদ আহমদ, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

Manual5 Ad Code

গত ১ অক্টোবর হাতিরঝিল থানায় মির্জা ফখরুলসহ ৫৫ জনের নাম উল্লেখ করে মামলা করে পুলিশ।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code