‘৪০তম বিসিএসে কোটা নয়, মেধার ভিত্তিতে নিয়োগ’

প্রকাশিত: ২:৩৫ পূর্বাহ্ণ, অক্টোবর ৫, ২০১৮

‘৪০তম বিসিএসে কোটা নয়, মেধার ভিত্তিতে নিয়োগ’

Manual3 Ad Code

৪০তম বিসিএসে কোটা নয়, মেধার ভিত্তিতে নিয়োগ দেয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মোহাম্মদ সাদিক।

Manual6 Ad Code

বৃহস্পতিবার (০৪ অক্টোবর) বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান এ কথা বলেন।

Manual7 Ad Code

তিনি বলেন, আমরা ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তিতে বলেছিলাম কোটা বিষয়ে সরকারের সবশেষ গ্রহণ করা সিদ্ধান্ত অনুযায়ী এই বিসিএসের মাধ্যমে ক্যাডার নিয়োগ হবে। সেই সিদ্ধান্ত অনুসারে এই বিসিএসে কোটা নয়, মেধা থেকে নিয়োগ হবে।

মোহাম্মদ সাদিক আরো বলেন, এছাড়া কয়েকটি নন-ক্যাডার নিয়োগের ক্ষেত্রেও কোটার সর্বশেষ সিদ্ধান্ত অনুসারে ব্যবস্থা নেয়ার কথা ঘোষণা করেছিলাম। সেই নিয়োগগুলোতেও সরকারের সর্বশেষ কোটার সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে। তবে যেসব নিয়োগ আগের, যেমন ৩৯তম বিশেষ বিসিএসে ক্যাডার নিয়োগের ক্ষেত্রে আগের কোটা নীতি ব্যবহার করা হবে।

Manual5 Ad Code

পিএসসি জানায়, ৪০তম বিসিএসের আবেদন গ্রহণ শুরু হয় গত ৩০ সেপ্টেম্বর থেকে। চলবে আগামী ১৫ নভেম্বর পর্যন্ত।

এ বিষয়ে জানতে চাইলে পিএসসির চেয়ারম্যান মোহাম্মদ সাদিক বলেন, ৪০তম বিসিএসে মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নেয়া হবে। এই নিয়োগের ক্ষেত্রে কোটা বিষয়ে সরকারের সবশেষ গ্রহণ করা সিদ্ধান্ত গৃহীত হবে।

পিএসসি সূত্র জানায়, ৪০তম বিসিএসের মাধ্যমে প্রশাসন ক্যাডারে ২০০, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, করে ২৪, শুল্ক আবগারিতে ৩২ ও শিক্ষা ক্যাডারে প্রায় ৮০০ জন নিয়োগ দেয়া হবে। মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নিয়োগ দেয়া হবে। তবে এই সংখ্যা আরো বাড়তে পারে।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code