চুনারুঘাটে ২৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

প্রকাশিত: ১:৪৬ পূর্বাহ্ণ, অক্টোবর ৫, ২০১৮

চুনারুঘাটে ২৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

Manual5 Ad Code

হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানা এলাকা থেকে ২৯ কেজি গাঁজাসহ দুইজন সক্রিয় মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯।

Manual3 Ad Code

বুধবার (০৩ অক্টোবর) রাত সাড়ে ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চুনারুঘাট থানাধীন পীরের বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- চুনারুঘাট থানাধীন ঘুগাউড়া গ্রামের মৃত আ: হামিদের ছেলে মো: রাসেদ মিয়া (৩৫) ও একই থানার নরপতি গ্রামের মৃত আ: খালেকের ছেলে এ্যাংরাজ মিয়া (২২)।

Manual6 Ad Code

উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃত আসামীদের চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার র‌্যাব-৯ এর সিনিয়র সহকারী পরিচাল (মিডিয়া) মো: মনিরুজ্জামান প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code