সিলেট ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২০ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০১৮
সাংবাদিক মাসদুা ভাট্টিকে চরিত্রহীন বলায় মানহানির মামলায় রংপুরে আদালত চত্বরে ব্যারিস্টার মইনুলকে ডিম ও জুতা নিক্ষেপ করা হয়েছে।
রোববার দুপুর সাড়ে ১২টার দিকে গ্রেফতার ব্যারিস্টার মইনুল হোসেনকে জামিন শুনানির জন্য রংপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেয়া হলে এ ঘটনা ঘটে।
অন্যদিকে রংপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রধান ফটক দখলে নিয়ে ঝাড়ু মিছিল ও বিক্ষোভ করছে আওয়ামী লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। রোববার সকাল ১১টা থেকে তারা সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে।
জানা যায়, জামিন শুনানি শেষে মইনুলকে নিয়ে যাওয়ার সময় ফের তাকে লক্ষ্য করে ডিম ও জুতা ছুড়তে থাকে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এসময় অন্য মামলায় আদালতে হাজিরা দিতে আসা বিএনপি ও ছাত্রদল নেতাকর্মীদের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীরা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
উল্লেখ্য, ১৬ অক্টোবর রাতে একটি বেসরকারি টিভি চ্যানেলের টকশোতে সাংবাদিক মাসুদা ভাট্টিকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন ব্যারিস্টার মইনুল হোসেন। এ ঘটনায় রংপুরের মানবাধিকারকর্মী মিলি মায়া বাদী হয়ে গত ২২ অক্টোবর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মইনুল হোসেনের বিরুদ্ধে মানহানি মামলা করেন। মামলাটি আমলে নিয়ে ওইদিন গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন বিচারক আরিফা ইয়াসমিন মুক্তা। ঢাকায় ফলে ওইদিন রাতেই গ্রেপ্তার হন ব্যারিস্টার মইনুল।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি