আফ্রিকায় সন্ত্রাসীর গুলিতে হবিগঞ্জের নজরুল নিহত

প্রকাশিত: ১২:৩৬ পূর্বাহ্ণ, নভেম্বর ৫, ২০১৮

আফ্রিকায় সন্ত্রাসীর গুলিতে হবিগঞ্জের নজরুল নিহত

Manual6 Ad Code

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ শহরে সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলা নজরুল ইসলাম (৩৮)। এ নিয়ে দেশটিতে গত দশদিনে এগাঁরো জন বাংলাদেশি বিভিন্ন ভাবে হত্যার শিকার হয়েছেন।

Manual4 Ad Code

শনিবার (০৩ নভেম্বর) বাংলাদেশ সময় আনুমানিক সকাল ৯টায় বাসা থেকে ব্যবসা প্রতিষ্ঠানের উদ্দেশে রওনা হন। পথে সন্ত্রাসীরা তাকে গুলি করলে ঘটনাস্থলেই তিনি মারা যান। নিহত নজরুল আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও ইউনিয়নের রসুলপুর গ্রামের আব্দুল আউয়ালের ছেলে।

Manual5 Ad Code

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতের পরিবারের সদস্যদের বরাত দিয়ে তিনি জানান, আজ (সোমবার) নজরুলের মরদেহ দুবাই এসে পৌঁছাবে। আগামীকাল মঙ্গলবার বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে।

Manual5 Ad Code

ওসি আরও জানান, প্রায় আট বছর আগে জীবিকার জন্য দক্ষিণ আফ্রিকায় যান নজরুল। এরপর তিনি জোহানেসবার্গ শহরে মুদি এবং কনফকেশনারি ব্যবসা করতেন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code