সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫৯ পূর্বাহ্ণ, নভেম্বর ১৭, ২০১৮
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় বাড়িয়ে ঢুকে ইমন আহমদ (২৭) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ৪ জনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৬ নভেম্বর) বেলা আড়াইটার দিকে বড়মচাল ইউনিয়নের কাদিমনগর গ্রামে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত ইমন আহমদ ওই এলাকার বাতির মিয়ার ছেলে।
আটককৃতরা হলো- একই এলাকার লুতফুর রহমান অরুণ, দিপু, নোমান ও জহিরুল ইসলাম।
পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার ইমনের পরিবারের সদস্যদের সাথে এলাকার লুৎফর রহমান অরুণ গংদের সাথে কথা কাটাকাটি হয়। স্থানীয় লোকজন তা সমাধানের আশ্বাস দিলেও কিছুক্ষণ পরই লুৎফর রহমান অরুণ গং এসে ইমনের বাড়িতে হামলা চালায়। এসময় তারা ধারালো দা দিয়ে ইমনকে এলোপাতাড়ি কোপায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জড়িত সন্দেহে ৪ জনকে আটক করে।
কুলাউড়া থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) নাজমুল হাসান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। জড়িত সন্দেহে চারজন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।
Design and developed by ওয়েব হোম বিডি