হবিগঞ্জ-১ : ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন ড. রেজা কিবরিয়া

প্রকাশিত: ১২:৫৯ পূর্বাহ্ণ, নভেম্বর ১৮, ২০১৮

হবিগঞ্জ-১ : ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন ড. রেজা কিবরিয়া

Manual1 Ad Code

হবিগঞ্জ-১ আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ছেলে ড. রেজা কিবরিয়া। বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জানিয়েছেন, গণফোরাম থেকে মনোনয়ন সংগ্রহ করলে ধানের শীষ প্রতীক নিয়েই নির্বাচন করতে হবে ড. রেজাকে।

Manual7 Ad Code

ড. রেজা কিবরিয়া ঐক্যফ্রন্টের মনোনয়ন সংগ্রহ করে নতুন চমক সৃষ্টি করেছে। এর আগে হবিগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগের মনোনয়ন কিনে চমক সৃষ্টি করেছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. ফরাস উদ্দিন। ড. রেজা মনোনয়ন ফরম সংগ্রহ করার পর থেকেই হবিগঞ্জের রাজনীতিতে নতুন মেরুকরণ সৃষ্টি হয়েছে। সর্বত্র এ নিয়ে আলোচনা-সমালোচনা চলছে।

Manual4 Ad Code

ড. রেজা কিবরিয়ার ব্যক্তিগত সহকারী শাহাব উদ্দিন শুভ জানান,ড. রেজা কিবরিয়া গণফোরামের পক্ষ থেকে হগিবঞ্জ-১ আসনে মনোনয়ন সংগ্রহ করে জমা দিয়েছেন।

প্রসঙ্গত, ১৯৯৬ সালের আওয়ামী লীগ সরকারের সময় অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন ড. রেজা কিবরিয়ার বাবার শাহ এএমএস কিবরিয়া। এরপর ২০০১ সালের নির্বাচনে হবিগঞ্জ-৩ থেকে তিনি প্রথমবাবার নির্বাচিত হন। ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজারে এক জনসভায় গ্রেনেড হামলায় কিবরিয়াসহ ৫ নেতাকর্মী নিহত হন। এ ঘটনায় থাকা দু’টি মামলার বিচার কাজ শেষ হয়নি।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code