চুনারুঘাটে ৩০ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত: ৩:২৮ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০১৮

চুনারুঘাটে ৩০ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

Manual7 Ad Code

হবিগঞ্জের চুনারুঘাটে ৩০ কেজি গাঁজা দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৯। এসময় ১টি পিকআপ জব্দ করা হয়।

Manual6 Ad Code

সোমবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৬টায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্প এর একটি আভিযানিক দল মেজর মো: শওকাতুল মোনায়েম এর নেতৃত্বে হবিগঞ্জের চুনারুঘাট থানা এলাকায় অবৈধ মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে। আভিযানে চুনারুঘাট থানাধীন গাজীগঞ্জ বাজার থেকে গাঁজাসহ তাদের আটক করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার মো: মনিরুজ্জামান প্রেরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন।

Manual2 Ad Code

আটককৃতরা হলো- চুনারুঘাট থানাধীন কালিসিড়ি গ্রামের মো: আলী হোসেনের ছেলে মো: তাহের মিয়া (২৫) ও বাহুবল থানাধীন মিরপুর গ্রামের মো: ইমান আলীর ছেলে মো: জুয়েল মিয়া (২৬)।

Manual3 Ad Code

উদ্ধারকৃত আলামত ও আটককৃত আসামীদের হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code