শ্রীমঙ্গলে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত যুবতীর লাশ উদ্ধার

প্রকাশিত: ৪:৪১ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০১৮

শ্রীমঙ্গলে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত যুবতীর লাশ উদ্ধার

Manual4 Ad Code

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত যুবতীর (৩০) লাশ উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৯ নভেম্বর) সকালে শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও ইউনিয়নের ছনখলা এলাকার রেললাইনের পাশ থেকে কলাপাতা দিয়ে ঢাকা লাশটি উদ্ধার করা হয়।

Manual1 Ad Code

পুলিশ ও স্থানীয়সুত্রে জানা যায়, রেল লাইনের পাশে একটি যুবতীর লাশ পরে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করে লাশ শ্রীমঙ্গল রেলওয়ে থানায় নিয়ে যায়।

Manual6 Ad Code

শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলিমুদ্দিন বলেন, লাশ শ্রীমঙ্গল রেলওয়ে থানায় রয়েছে। লাশের শরীরে কিছু আঘাতের চিহ্ন আছে। ময়না তদন্তের পর আমরা মৃত্যুর কারণ জানতে পারবো। যেহেতু রেললাইনের পাশে লাশটি পাওয়া গেছে তাই রেলওয়ে থানায় নিয়ে আসা হয়েছে। এখনো লাশের কোন পরিচয় পাওয়া যায়নি।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code