সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩৩ পূর্বাহ্ণ, নভেম্বর ২২, ২০১৮
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ট্রাকচাপায় প্রাণ হারিয়েছে রায়হান মিয়া (১৪) নামে এক কিশোর। এ ঘটনায় ট্রাকসহ চালককে আটক করেছে পুলিশ।
বুধবার (২১ নভেম্বর) বিকেলে শহরের মৌলভীবাজার সড়কের ৩নং পুলের সামনে এই দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মৌলভীবাজার সড়কের ৩নং পুল সংলগ্ন রাস্তা পারাপারের সময় শ্রীমঙ্গল থেকে মৌলভীবাজারগামী একটি ট্রাক দ্রুত গতিতে এসে রায়হান মিয়াকে চাপা দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা রায়হানকে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রুকসানা ওয়াহিদ রাখি রায়হানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
শ্রীমঙ্গল থানার ডিউটি অফিসার লিপি বেগম বলেন, ঘটনাস্থল থেকে ট্রাকটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ট্রাক ও ট্রাকের চালক প্রজেশ কুমার দেবকে আটক করে শ্রীমঙ্গল থানায় নিয়ে আসেন।
Design and developed by ওয়েব হোম বিডি