কুলাউড়ায় ইউপি চেয়ারম্যান কমরু গ্রেপ্তার

প্রকাশিত: ৬:১৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০১৮

কুলাউড়ায় ইউপি চেয়ারম্যান কমরু গ্রেপ্তার

Manual7 Ad Code

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়চণ্ডী ইউপি চেয়ারম্যান কমর উদ্দিন আহমদ কমরুকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে তাকে গ্রেপ্তার করে মৌলভীবাজার কোর্টে প্রেরণ করা হয়েছে।

Manual4 Ad Code

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম মূসা গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান, সম্প্রতি দায়ের করা একটি নারী নির্যাতন মামলায় (মামলা নং-১৯) কমর উদ্দিন আহমদ কমরুকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের দাবি আসন্ন নির্বাচনে কমর উদ্দিন আহমদ কমরু ঐক্যফ্রন্টের প্রার্থী সুলতান মো. মনসুরের পক্ষে প্রচারণায় সক্রিয় ভূমিকা পালন করছেন। তাই তাকে ষড়যন্ত্রমূলকভাবে মামলায় ফাঁসানো হয়েছে।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code