সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১৬ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০১৮
হবিগঞ্জের লাখাই উপজেলার সুজনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের মেঝে ধসে প্রধান শিক্ষকসহ ২০ শিক্ষার্থী আহত হয়েছেন।
সোমবার (১৭ ডিসেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। প্রধান শিক্ষক আবু তাহেরসহ আহত ছাত্র-ছাত্রীদের লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
লাখাই উপজেলা চেয়ারম্যান মুশফিউল আলম আজাদ জানান, প্রায় ৬ বছর আগে লাখাই উপজেলার প্রত্যন্ত অঞ্চলে স্কুল ভবনটি নির্মাণ করা হয়েছিল। কিন্তু এরই মধ্যে ভবনের বারান্দার নীচের মাটি সরে গেছে। ফলে এ অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনাটি ঘটে।
আহত প্রধান শিক্ষক আবু তাহের জানান, আমরা প্রতিদিনের মত আজও স্কুলের কার্যক্রম শুরু করি। একটি ক্লাস শেষে শিক্ষার্থীরা বারান্দায় আসলে হঠাৎ করে বারান্দার একটি অংশ ধসে পড়ে যায়। এসময় আমিসহ ২০ শিক্ষার্থী শরীরের বিভিন্ন স্থানে আঘাত পায়।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেন জানান, আহত শিক্ষার্থীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে, কারও অবস্থা আশঙ্কাজনক নয়।
Design and developed by ওয়েব হোম বিডি