সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০১৮
সিলেট-২ আসনে ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনার প্রার্থিতা স্থগিত করেছেন আপিল বিভাগ। এর ফলে আসন্ন জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারছেন না লুনা।
মঙ্গলবার (১৮ ডিসেম্বর) হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে তাহসিনা রুশদীর লুনার করা আবেদনের শুনানি নিয়ে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন সাত বিচারপতির আপিল বেঞ্চ ‘নো অর্ডার’ আদেশ দেন। ফলে তিনি আর নির্বাচনে অংশগ্রহণ করতে পারছেন না।
আদালতে লুনার পক্ষে ছিলেন- সাবেক অ্যাটর্নি জেনারেল এ এফ হাসান আরিফ।
ওই আসনের মহাজোটের শরিক জাতীয় পার্টির প্রার্থী ইয়াহহিয়া চৌধুরীর রিটের পরিপ্রেক্ষিতে গত ১৩ ডিসেম্বর (বৃহস্পতিবার) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ তার মনোনয়নপত্রের ওপর স্থগিতাদেশ দেন।
হাইকোর্টে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মফিকুল ইসলাম বাবুল। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।
Design and developed by ওয়েব হোম বিডি