গাইবান্ধা-৩ আসনে ঐক্যফ্রন্টের প্রার্থীর ইন্তেকাল

প্রকাশিত: ২:৫৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০১৮

গাইবান্ধা-৩ আসনে ঐক্যফ্রন্টের প্রার্থীর ইন্তেকাল

Manual2 Ad Code

গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্যাপুর) আসনের ঐক্যফ্রন্টের প্রার্থী ড. টিআইএম ফজলে রাব্বী চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি………রাজিউন)।

Manual7 Ad Code

বুধবার (১৯ ডিসেম্বর) দিনগত রাত ২টার পর হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা যান।

তিনি জাতীয় পার্টির (কাজী জাফর) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন।

ফজলে রাব্বী চৌধুরী দীর্ঘদিন ধরে ফুসফুসে সংক্রমণ ও উচ্চরক্তচাপসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।

Manual4 Ad Code

ফজলে রাব্বী জাতীয় পার্টির হয়ে গাইবান্ধা-৩ আসনে ১৯৮৬, ১৯৮৮, ১৯৯১, ১৯৯৬, ২০০১ ও ২০০৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হন।

১৯৩৪ সালের ১ অক্টোবর পলাশবাড়ী উপজেলার তালুকজামিরা গ্রামে জন্মগ্রহণ করেন ফজলে রাব্বী চৌধুরী। ছয় ভাই ও দুই বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। তার বাবা মরহুম আহসান উদ্দিন চৌধুরী ছিলেন একজন স্কুলশিক্ষক।

Manual5 Ad Code

১৯৮৪ সালে জাতীয় পার্টিতে যোগদান করেন ফজলে রাব্বী। তিনি সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের রাজনৈতিক উপদেষ্টা ছিলেন।

Manual7 Ad Code

দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি ভূমিমন্ত্রী, ত্রাণ ও পুনর্বাসনমন্ত্রী এবং সংস্থাপনমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code