গ্রীস যাওয়ার পথে তুরস্ক সীমান্তে বানিয়াচংয়ের কলেজ ছাত্রের মৃত্যু

প্রকাশিত: ৯:৩৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০১৮

গ্রীস যাওয়ার পথে তুরস্ক সীমান্তে বানিয়াচংয়ের কলেজ ছাত্রের মৃত্যু

Manual3 Ad Code

ইউরোপের দেশ গ্রীসে যাওয়ার পথে তুরস্কের সীমান্তে বরফের পাহাড়ে আটকা পড়ে হবিগঞ্জের বানিয়াচংয়ের শামায়ুন নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। গত সোমবার (১৭ ডিসেম্বর) মর্মান্তিক এ ঘটনাটি ঘটে।

Manual7 Ad Code

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে নিহতের পরিবার। তবে কবে নাগাদ শামায়ুনের মরদেহ দেশে আনা হবে এ ব্যাপারে কিছুই জানাতে পারেনি তার পরিবার।

জানা যায়, বানিয়াচং সদর ২নং উত্তর পশ্চিম ইউনিয়নের গরীব হোসেন মহল্লার মো. মতলিব উল্লাহর ছেলে শামায়ুন বানিয়াচং সরকারী জনাব আলী কলেজে বিএ ৩য় বর্ষে অধ্যয়নরত ছিলেন। গ্রীসে যাওয়ার লক্ষ নিয়ে আনুমানিক আড়াই মাস আগে পূর্বে ইরানে যায় সে। সেখানে দীর্ঘদিন অবস্থান করার পর সেখানকার দালালের মাধ্যমে প্রায় ২৫/৩০ জন সঙ্গী নিয়ে গ্রীস যাওয়ার জন্য পাড়ি জমায় শামায়ুন। এক পর্যায়ে সোমবার তুরস্কের সীমান্তে পৌঁছার পর সাগরপাড়ে বরফ ধসে প্রাণ হারায় শামায়ুন।

পরে সেখানে তার সাথে থেকে সহপাঠীরা পরিবারের কাছে এ খবর দিলে শামায়ুনের পরিবার ও আত্মীয় স্বজনরা বাকরূদ্ধ হয়ে পড়েছেন। পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

Manual2 Ad Code

এদিকে তার এলাকার স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, ইতোপূর্বে শামায়ুন আরো একবার তুরস্ক সীমান্ত হয়ে ইউরোপে যেতে না পেরে দেশে ফেরত আসেন।  নিহত শামায়ুনের এক ভাই বর্তমানে ইউরোপের দেশ ফ্রান্সে অবস্থান করছেন।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code