মনসুরের গাড়িবহরে বাধা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি

প্রকাশিত: ১২:৫০ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০১৮

মনসুরের গাড়িবহরে বাধা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি

Manual3 Ad Code

মৌলভীবাজার-২ আসনের ঐক্যফ্রন্টের ধানের শীষ প্রতীকের প্রার্থী সুলতান মোহাম্মদ মনসুর আহমদের গাড়িবহরে পুলিশি বাধার অভিযোগ পাওয়া গেছে। এ সময় পুলিশের সঙ্গে সুলতান সমর্থকদের ধস্তাধস্তির ঘটনা ঘটে। এতে সুলতান সমর্থক ও পুলিশসহ পাঁচজন আহত হন।

Manual6 Ad Code

সোমবার (২৪ ডিসেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার রাউৎগাঁও ইউনিয়নে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাউৎগাঁওয়ে সুলতান মোহাম্মদ মনসুর আহমদ গণসংযোগ কার্যক্রম চালাচ্ছিলেন। এ সময় নেতাকর্মী ও সমর্থকরা সাইকেল ও গাড়িবহর নিয়ে তার সঙ্গে ছিলেন। হঠাৎ কুলাউড়া থানা পুলিশের এসআই জহিরুল ইসলামের নেতৃত্বে পুলিশ গাড়িবহরে বাধা দিলে নেতাকর্মীরা উত্তেজিত হয়ে পড়ে। একপর্যায়ে পুলিশ এবং নেতকর্মীদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়।

এ সময় সুলতান মনসুর পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও নেতাকর্মীদের শান্ত করার চেষ্টা করেন। পরে সুলতান মনসুরের ব্যক্তিগত ক্যামেরাম্যানের ক্যামেরা নিয়ে যায় পুলিশ। ধস্তাধস্তিতে পুলিশের এসআই জহিরুল ইসলামসহ তিন পুলিশ সদস্য ও মনসুরের ব্যক্তিগত সহকারী সাহেদ এবং ব্যক্তিগত ফটোগ্রাফার আহত হন।

Manual7 Ad Code

জেলা বিএনপির সহ-সভাপতি আবেদ রাজা বলেন, সম্পূর্ণ অন্যায়ভাবে পুলিশ আমাদের প্রচারকাজে বাধা দিয়ে নেতাকর্মীদের আহত করেছে। আমরা এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা ও সেনাবাহিনীর কাছে লিখিত অভিযোগ দেব।

Manual2 Ad Code

গাড়িবহরে বাধা দেয়ার কারণ জানতে চাইলে কুলাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম মূসা বলেন, গাড়িবহরে যেন অস্থিতিশীল কিছু না ঘটে সেজন্য পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় বিএনপি নেতকর্মীরা পুলিশের ওপর হামলা চালায়। এ ঘটনায় কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলেও জানান ওসি।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code