হবিগঞ্জে জেলা যুবদল সভাপতিসহ বিএনপির ১৭ নেতাকর্মী গ্রেপ্তার

প্রকাশিত: ১:৩২ অপরাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০১৮

হবিগঞ্জে জেলা যুবদল সভাপতিসহ বিএনপির ১৭ নেতাকর্মী গ্রেপ্তার

Manual7 Ad Code

হবিগঞ্জ-৩ (সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী জি কে গউছের গণসংযোগ শেষে বাসায় ফেরার পথে অন্তত ১৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Manual2 Ad Code

সোমবার (২৪ ডিসেম্বর) রাত ৯টার দিকে হবিগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া ও দরিয়াপুর এলাকায় শতাধিক পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

Manual4 Ad Code

হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি এমদাদুল হক ইমরান জানান- নির্বাচনি প্রচারণার লিফলেট বিলি করতে করতে পাইকপাড়া আসার সঙ্গে সঙ্গে পুলিশ নেতাকর্মীদের ঘেরাও করে ১৭ জনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার হওয়া নেতাকর্মীদের মধ্যে রয়েছেন- হবিগঞ্জ জেলা যুবদল সভাপতি ও ইউপি চেয়ারম্যান মিয়া মো. ইলিয়াছ, সাধারণ সম্পাদক জালাল আহমেদ, জেলা জাসাসের সভাপতি মিজানুর রহমান চৌধুরী, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রুবেল আহমেদ চৌধুরী, জেলা যুবদল নেতা নজরুল ইসলাম, দুলাল মিয়া, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন সর্দার, আজিজ সিদ্দিকী, জয়নাল আবেদীন, শাহজাহান মিয়া, নুরুল ইসলাম তারেক, কায়েছ মিয়া, তৌহিদ মিয়া, জুয়েল মিয়া, নাজমুল আলমসহ ১৭ জন।

এ ব্যাপারে বিএনপির প্রার্থী জি কে গউছ অভিযোগ করেন, নির্বাচনি প্রচারণা থেকে ফেরার পথে পুলিশ আমাদের গাড়ি বহর আটকে গ্রেপ্তার অভিযান চালায়। আমার গাড়ি থেকে জোর করে যুবদল ও ছাত্রদলের কর্মীদের ধরে নিয়ে যায়।

Manual8 Ad Code

এ ব্যাপারে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সহিদুর জানান, আটককৃতদের বিরুদ্ধে শায়েস্তাগঞ্জে আওয়ামী লীগের দলীয় অফিস ভাঙচুর মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code