সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০১৮
ঠাকুরগাঁও-১ আসনে লিফলেট বিতরণের সময় বিএনপির প্রার্থী ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্ত্রীর ওপর হামলা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
বুধবার দুপুরে ঠাকুরগাঁও কালিবাড়ি এলাকায় নিজ বাসভবনে সংবাদ সম্মেলন ডেকে এসব অভিযোগ করেন মির্জা ফখরুলের স্ত্রী রাহাত আরা বেগম।
রাহাত আরা বেগম বলেন, বুধবার সকালে ঠাকুরগাঁও পৌর শহরের বসিরপাড়া এলাকায় ধানের শীষের প্রচারণা ও লিফলেট বিতরণ করতে গেলে ছাত্রলীগের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে আমার ওপর হামলার চেষ্টা করে। পরে তাদেরকে অনুরোধ করলে আমাকে ছেড়ে দেয়া হয়। এভাবে সুষ্ঠু নির্বাচন আশা করা যায় না। আমি পুলিশ সুপার এবং উপযুক্ত কর্তৃপক্ষের কাছে এই অপকর্মের বিচার চাই।
জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান অভিযোগ করেন, নির্বাচনের মাঠ থেকে সরে দাঁড়ানোর জন্য হামলা করা হচ্ছে। বিভিন্ন ইউনিয়নে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা, অফিস ভাংচুর করছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা। ভোটাররা যেন কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন সেই পরিবেশ তৈরি করতে নির্বাচন কমিশন ও প্রশাসনকে অনুরোধ করছি।
Design and developed by ওয়েব হোম বিডি