কানাডায় সড়ক দুর্ঘটনায় বড়লেখার বকুল নিহত

প্রকাশিত: ৩:৫০ অপরাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০১৮

কানাডায় সড়ক দুর্ঘটনায় বড়লেখার বকুল নিহত

Manual3 Ad Code

কানাডার অন্টারিও প্রদেশের ব্রাইটন শহরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মৌলভীবাজারের বড়লেখার মো. আইন উদ্দীন বকুল (৪১)। এই ঘটনায় আহত হয়েছেন আরও দুই বাংলাদেশী।

Manual6 Ad Code

বুধবার (২৬ ডিসেম্বর) রাতে কানাডার জালালাবাদ অ্যাসোসিয়েশনের সহ-সম্পাদক ও জালালাবাদ বার্তা ডটকমের সম্পাদক মো. রুহুল কুদ্দুছ চৌধুরী এসব তথ্য জানিয়েছেন।

Manual5 Ad Code

নিহত আইন উদ্দীন বকুলের বাড়ি মৌলভীবাজারের বড়লেখা উপজেলায়। তিনি কানাডায় টরেন্টোতে বসবাস করতেন। কানাডার জালালাবাদ অ্যাসোসিয়েশনের একজন সদস্য ছিলেন তিনি।

Manual2 Ad Code

এই দুর্ঘটনায় আহত অন্য দুই বাংলাদেশি হলেন- কানাডার স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক শরিফুল হক ও আজিম উদ্দিন। শরিফুলের বাড়ি বাংলাদেশের মাদারীপুর জেলায় আর আজিমের বাড়ি ঢাকায়।

কানাডা থেকে মো. রুহুল কুদ্দুছ চৌধুরী জানান, মঙ্গলবার (২৫ ডিসেম্বর) কানাডার সময় ভোর ৬টার দিকে হাইওয়ে ৪০১ ব্রাইটন, অন্টারিও সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে তাদের কারটি খাদে পড়ে যায় বলে জানা গেছে। ঘটনাস্থলেই বকুলের মৃত্যু হয় এবং আহতদের কানাডার কিংস্টন জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তবে দুর্ঘটনার বিষয়ে কানাডার পুলিশ খতিয়ে দেখছে বলেও আইনশৃঙ্খলা বাহিনীর বরাত দিয়ে জানিয়েছেন তিনি।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code