মাশরাফি’র বিশাল জয়

প্রকাশিত: ১০:০৬ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০১৮

মাশরাফি’র বিশাল জয়

Manual4 Ad Code

নড়াইল-২ আসনে বেসরকারীভাবে বিপুল ভোটে জয় পেয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মাশরাফি বিন মুর্তজা।

Manual8 Ad Code

রোববার সন্ধ্যার পর থেকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্থাপিত ফলাফল সংগ্রহ ও পরিবেশ কেন্দ্র থেকে এ তথ্য জানা গেছে।

Manual1 Ad Code

প্রাপ্ত ফলাফলে নৌকা প্রতীকে মাশরাফি ২ লাখ ৭১ হাজার ২১০ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এই আসনে ১৪০টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে অন্যান্য প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত ধানের শীষের প্রার্থী ন্যাশনাল পিপলস পার্টির (একাংশ) চেয়ারম্যান ড. এজেডএম ফরিদুজ্জামান ফরহাদ পেয়েছেন পেয়েছেন ৭ হাজার ৮৮৩ ভোট পেয়েছেন।

ইসলামী আন্দোলনের প্রার্থী (হাতপাখা) এসএম নাছির উদ্দিন পেয়েছেন ৩ হাজার ১২৫ ভোট, ন্যাশনাল পিপলস পার্টির (রব গ্রুপ) ফকির শওকত আলী (তারা) ৩০ ভোট, ইসলামী ঐক্যাজোটের প্রার্থী (মিনার) মাহাবুবুর রহমান ১২০ ভোট পেয়েছেন। এ আসনে ভোট প্রদানের শতকরা হার ৮৯ ভাগ।

নড়াইল পৌরসভা ও সদর উপজেলার ৮টি ইউনিয়ন ও লোহাগড়া পৌরসভাসহ উপজেলার ১২টি ইউনিয়ন নিয়ে গঠিত নড়াইল-২ আসনে মোট ভোটার রয়েছে ৩ লাখ ১৭ হাজার ৮৪৪ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৬০ হাজার ৭০৬ এবং পুরুষ ভোটার রয়েছে ১ লাখ ৫৭ হাজার ১৩৮ জন।

এর আগে রোববার বেলা একটার দিকে নড়াইল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। এসময় তার সঙ্গে ছিলেন স্ত্রী সুমনা হক সুমি ও আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

Manual2 Ad Code

ভোট দেয়ার পর মাশরাফি উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, নতুন করে চ্যালেঞ্জের কিছু নেই। খেলা যেমন চ্যালেঞ্জ এটাও তেমনি এক চ্যালেঞ্জ। নির্বাচনে তার জন্য কষ্ট করার জন্য সবাইকে ধন্যবাদ জানান।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code