সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৫৩ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০১৯
হবিগঞ্জে নতুন বছরের প্রথম দিনে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালন করা হচ্ছে বই উৎসব। জেলার ৩ শ’ ৪৫টি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে এ বই উৎসব শুরু হয়।
মঙ্গলবার (১ জানুয়ারি) সকালে হবিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ে বই উৎসবের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এডভোকেট মো. আবু জাহির।
হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আলফাজ উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অনীল মজুমদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জিয়া উদ্দিন প্রমুখ।
এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন।
হবিগঞ্জ জেলায় এ বছর ৩শ’ ৪৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের ২ লাখ ৪০ হাজার ২শ’ ১৭ জন শিক্ষার্থীকে ৩২ লাখ ৪২ হাজার ৫শ’ ৫৫টি বই বিতরণ করা হবে।
Design and developed by ওয়েব হোম বিডি