মালিবাগে বাসচাপায় দুই তরুণী পোশাক শ্রমিকের মৃত্যু

প্রকাশিত: ৫:৪২ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০১৯

মালিবাগে বাসচাপায় দুই তরুণী পোশাক শ্রমিকের মৃত্যু

Manual5 Ad Code

রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়ায় ‘সুপ্রভাত’ পরিবহনের একটি বাসচাপায় মিম (১৬) ও পারভিন (২২) নামে দুই তরুণী মারা গেছেন। তারা একটি তৈরি পোশাক কারখানার শ্রমিক বলে জানা গেছে।

Manual8 Ad Code

এ ঘটনায় বাসসহ চালককে আটক করেছে পুলিশ। দুই তরুণীর মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Manual5 Ad Code

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, রোববার বেলা আড়াইটার দিকে ওই দুই নারী ‘সুপ্রভাত’ পরিবহনের একটি বাসের চাপায় নিহত হন। দুই শ্রমিককে চাপা দেওয়া বাসটি জব্দ এবং তার চালককে আটক করা হয়েছে।

Manual1 Ad Code

শেষ খবর পাওয়া পর্যন্ত দুর্ঘটনায় দুই সহকর্মীর মৃত্যুর খবর শুনে গার্মেন্ট শ্রমিকরা মালিবাগের আবুল হোটেলের সামনে রাস্তা অবরোধ করে রেখেছেন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code