বাহুবলে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

প্রকাশিত: ১:০৪ পূর্বাহ্ণ, জানুয়ারি ৩, ২০১৯

বাহুবলে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

Manual2 Ad Code

হবিগঞ্জের বাহুবলে মোটর সাইকেল দুর্ঘটনায় হাবিবুর রহমান নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। এসময় সাথে থাকা মোঘল চাঁদ নামের আরেক স্কুলছাত্র গুরুতর আহত হয়েছে। আহত অবস্থায় তাকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি হয়েছে।

বুধবার (০২ জানুয়ারি) দুপুরে উপজেলার নতুন বাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত স্কুলছাত্র হাবিবুর রহমান (১৬) উপজেলার পশ্চিম দীমূড়া গ্রামের আব্দুর রহমান ওরফে সাহেব আলীর পুত্র ও মিরপুর ফয়জুন্নেছা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী।

Manual6 Ad Code

আহত মোঘল চাঁদ (১৬) উপজেলার পশ্চিম জয়পুর গ্রামের ময়না মিয়ার ছেলে।

Manual1 Ad Code

নিহতের পরিবারের বরাত দিয়ে বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মাসুক আলী জানান, মিরপুর স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের পাশে অবস্থিত নিজ বাসা থেকে হাবিবুর রহমান তার বন্ধু মোঘল চাঁদকে সাথে নিয়ে মোটর সাইকেলযোগে ঘুরতে বাহির হয়। নতুন বাজার এলাকায় পৌছলে মোটর সাইকেলটি নিয়ন্ত্রন হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই হাবিবুর রহমানের মৃত্যু হয়।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code