সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪৩ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০১৯
হবিগঞ্জের বাহুবল উপজেলার বড়ইউড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন বই লুকিয়ে রেখে শিক্ষার্থীদের মাঝে পুরাতন বই বিতরণের অভিযোগে ফাতেমা আক্তার নামে এক শিক্ষিকাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়াও বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে একই স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক জানান, ১ জানুয়ারি সারাদেশে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন বই তুলে দেয়া হয়। কিন্তু বাহুবলের বড়ইউড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদেরকে বিভিন্ন সালের পুরাতন বই প্রদান করেন শিক্ষকরা।
এনিয়ে স্থানীয় অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে ক্ষোভ দেখা দেয়। খবর পেয়ে বুধবার (০২ জানুয়ারী) বিষয়টি তদন্ত করা হয়।
পরবর্তীতে বৃহস্পতিবার (০৩ জানুয়ারি) সকালে শিক্ষার্থীদেরকে নতুন বই প্রদান করা করা হলে পরিস্থিতি স্বাভাবিক হয়। এ সময় বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জসিম উদ্দিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মো. আব্দুর রাজ্জাক জানান, অভিযোগের সত্যতা পাওয়ায় ওই বিদ্যালয়ের শিক্ষিকা ফাতেমা আক্তারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি প্রধান শিক্ষক মো. মহসিন মিয়ার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
Design and developed by ওয়েব হোম বিডি