১৩ ঘন্টা পর ঢাকার সঙ্গে মৌলভীবাজারের যান চলাচল স্বাভাবিক

প্রকাশিত: ৭:৫৩ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০১৯

১৩ ঘন্টা পর ঢাকার সঙ্গে মৌলভীবাজারের যান চলাচল স্বাভাবিক

Manual3 Ad Code

মৌলভীবাজারের শ্রীমঙ্গল সাতগাঁও চা বাগানের ভিতরে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কে একটি ব্রীজের সংস্কার কাজের একটি বিকল্প রাস্তাতে ৪৫ টন ওজনের ক্রেনবাহী একটি ল’বেড টেইলারের চাকা ডেবে গিয়ে বুধবার রাত ২টা থেকে বৃহস্পতিবার (০৩ জানুয়ারি) বিকাল ৪টা পর্যন্ত মৌলভীবাজারের সাথে-ঢাকার যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার ১৩ ঘন্টা পর যান চলা স্বাভাবিক হয়েছে।

Manual1 Ad Code

সাঁতগাঁও হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নান্নু মন্ডল বলেন, বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে সাঁতাগাঁও চা বাগানের ভিতরে নির্মানাধিন ব্রীজের বিকল্প রাস্তায় (ড্রাইভেশনে) ২২ চাকার একটি ল’বেড টেইলারের ৮টি চাকা ডেবে যায়। এর উপরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে ৪৫ টনের একটি ক্রেন। তিনি জানান, গ্যাস ফিল্ডে কাজ করে ঢাকার উদ্দেশ্যে ফিরছিলো এটি।

Manual1 Ad Code

এদিকে, ড্রাইভেশনে ক্রেনটি আটকে যাওয়ার কারনে রাত থেকে উভয় পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে। এতে দুর্ভোগে পড়েন হাজার হাজার যাত্রী।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, শেরপুর থেকে একটি উদ্ধারকারী ক্রেং এসে শ্রীমঙ্গল থানা ও শ্রীমঙ্গল হাইওয়ে পুলিশের সহায়তায় ক্রেংটি উদ্ধার করে যানচলা স্বাভাবিক করা হয়েছে।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code