শায়েস্তাগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ ২ মাদক বিক্রেতা গ্রেপ্তার

প্রকাশিত: ৬:০৩ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০১৯

শায়েস্তাগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ ২ মাদক বিক্রেতা গ্রেপ্তার

Manual4 Ad Code

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ অবৈধ মাদকদ্রব্য উদ্ধার অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯। এসময় মাদক বহনকাজে ব্যবহৃত ১টি সিএনজি অটোরিক্সা গাড়ি জব্দ করা হয়।

Manual1 Ad Code

বৃহস্পতিবার (০৩ জানুয়ারি) রাত সোয়া ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-২, (শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি আভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকার এর নেতৃত্বে অভিযান চালিয়ে শায়েস্তাগঞ্জ থানাধীন দেওন্দী মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- শায়েস্তাগঞ্জ থানাধীন চর হামুয়া গ্রামের মো: ইছাক আলীর ছেলে মো: ফজল মিয়া (৪০) ও ছাতক থানাধীন বড়কাপন গ্রামের শুকুর মিয়ার ছেলে মো: আল আমিন মিয়া (২৫)।

অতিরিক্ত পুলিশ সুপার র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার মো: মনিরুজ্জামান প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

Manual4 Ad Code

উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেপ্তারকৃতদের হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছেন মনিরুজ্জামান।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code