সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১৮ অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০১৯
সুনামগঞ্জে নাবালিকাকে অপহরণের পর ধর্ষণের দায়ে দু’জনকে ১৪ বছর করে সশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানার দন্ডাদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (০৮ জানুয়ারি) দুপুর সাড়ে ৩টায় এ রায় প্রদান করেন নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক মো: জাকির হোসেন।
দন্ডপ্রাপ্তরা হচ্ছেন- আপন (৩৩) পিতা ইসলাম উদ্দিন ও মাসুদ মিয়া (৩৫) পিতা বাদুর আলী, উভয় সাং চকিয়াচাপুর, ধর্মপাশা,সুনামগঞ্জ।
আদালত সুত্রে জানা যায়, ২০০৬ সালের ১৬ মার্চ একই গ্রামের মনসুর আহমদের নাবালিকা কন্যাকে জোরপূর্বক অপহরণের পর ধর্ষণ করেন। এ ঘটনায় ভিকটিম সফুরা খাতুন বাদী হয়ে চারজনকে আসামী করে সুনামগঞ্জ নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেন। যার মামলা নম্বর নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল মোকদ্দমা নং- ৪৫/২০০৬। দীর্ঘ সময় সাক্ষী প্রমানাদির ভিত্তিতে দুইজনের বিরুদ্ধে ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় প্রত্যেককে ১৪ বছরের সশ্রম ও ২০ হাজার টাকা জরিমানার আদেশ দেন। ২০ হাজার অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম দন্ডাদেশ প্রদান করে আসামীদের জেলহাজতে প্রেরণ করেন। অপর দুই আসামীর বিরুদ্ধে ঘটনার সাথে জড়িত থাকার সত্যতা না পাওয়ায় তাদেরকে বেখসুর খালাস প্রদান করেন।
এ ব্যাপারে সত্যতা নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের পিপি এড. নান্টু রায় সত্যতা নিশ্চিত করেছেন।
Design and developed by ওয়েব হোম বিডি