বড়লেখায় ৬৫৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

প্রকাশিত: ৬:২৩ অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০১৯

বড়লেখায় ৬৫৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

Manual2 Ad Code

মৌলভীবাজারের বড়লেখায় ৬৫৫ পিস ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (০৮ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার উত্তর শাহাবাজপুর বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

Manual4 Ad Code

গ্রেপ্তারকৃতরা হলো- রাজনগর উপজেলার করিমপুর চা-বাগানের মৃত হেরাইয়া মালের ছেলে গোপাল মাল (২৮) এবং বড়লেখা উপজেলার পাল্লাথল চা-বাগানের আপনা মানরাজির ছেলে উজ্জল মানরাজি (২৫)।

Manual7 Ad Code

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মো. জাকারিয়ার নেতৃত্বে পুলিশ শাহবাজপুর বাজারের একটি চায়ের দোকানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন। এ সময় তাদের কাছ থেকে ৬৫৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বড়লেখার শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মো. জাকারিয়া বিষয়টি নিশ্চিত করে মঙ্গলবার বিকেলে বলেন, ‘গ্রেপ্তারকৃতরা পেশাদার ইয়াবা বিক্রেতা। তাদের বিরুদ্ধে বড়লেখা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code