সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৪৭ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০১৯
হবিগঞ্জে ছেলের মোটরসাইকেল থেকে পড়ে মেহেরুন্নেছা (৪৭) নামে এক মায়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (০৯ জানুয়ারি) বেলা ১২টার দিকে হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ আঞ্চলিক সড়কের কলিমনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মেহেরুন্নেছা শহরের রাজনগর এলাকার শামছুজ্জামানের স্ত্রী।
হবিগঞ্জ সদর মডেল থানার (ওসি) তদন্ত জিয়াউর রহমান জানান, গত দুই দিন আগে মেহেরুন্নেছা তার স্বামীর বাড়ি রাজনগর থেকে পিতার বাড়ি চুনারুঘাট উপজেলায় বেড়াতে যায়। বেড়ানো শেষে বুধবার দুপুরে তার ছেলে সামি আহমেদের সঙ্গে মোটরসাইকেলে চড়ে হবিগঞ্জে আসার পথে পথিমধ্যে মেহেরুন্নেছা মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে।
এতে তিনি গুরুতর আহত হলে তাৎক্ষণিক তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Design and developed by ওয়েব হোম বিডি