মানিকচকে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৪

প্রকাশিত: ১:০৩ পূর্বাহ্ণ, জানুয়ারি ১০, ২০১৯

মানিকচকে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৪

Manual5 Ad Code

বগুড়া সদর উপজেলার মানিকচক এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও ভটভটির সংঘর্ষে শিশুসহ চারজন নিহত হয়েছেন।

Manual6 Ad Code

বুধবার (০৯ জানুয়ারি) সন্ধ্যায় মানিকচক এলাকায় দ্বিতীয় বাইপাসে এই দুর্ঘটনা ঘটে।

Manual5 Ad Code

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, সন্ধ্যা ৭টার দিকে মাটিডালি মোড় থেকে ছেড়ে যাওয়া ওই সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা কাঠবোঝাই ভটভটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে যাত্রীবাহী অটোরিকশাটি পাশের খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই মারা যায় দু’জন। পরে হাসপাতালে নেয়া হলে আরও দু’জনের মৃত্যু হয়।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক জানান, নিহতদের মধ্যে পাশের কর্ণপুর গ্রামের বাসিন্দা সিএনজি চালক সামেদ মোল্লাও রয়েছে। অন্য তিন জন হলেন কদিমপাড়া এলাকার মাজেদ, কর্ণপুর মধ্যপাড়ার স্বাধীন ও শাখারিয়া কামাপাড়া এলাকার সামিউলের ছেলে ইব্রাহিম। শিশুপুত্র হারানো সামিউল দুর্ঘটনায় আহত হয়ে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। নিহতদের একজন স্বাধীন মিয়া সরকারি শাহ সুলতান কলেজের অনার্সের শিক্ষার্থী। তিনি পরীক্ষা দিয়ে কলেজ থেকে বাড়ি ফিরছিলেন।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code