নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা, পরবর্তী শুনানি ২১ জানুয়ারি

প্রকাশিত: ১:৩০ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৪, ২০১৯

নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা, পরবর্তী শুনানি ২১ জানুয়ারি

Manual3 Ad Code

নাইকো দুর্নীতি মামলার অভিযোগ গঠন শুনানিতে আদালতে হাজিরা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

রোববার (১৩ জানুয়ারি) দুপুরে পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে স্থাপিত অস্থায়ী আদালতে হাজিরা দেন তিনি। ১২টা ২০ মিনিটের দিকে হুইল চেয়ারে করে খালেদা জিয়াকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

Manual5 Ad Code

ঢাকার ৯ নম্বর বিশেষ জজ শেখ হাফিজুর রহমানের আদালতে নাইকো দুর্নীতি মামলার বিচার কাজ চলছে। আজ অভিযোগ গঠনের বিষয়ে আসামিপক্ষের আইনজীবীরা শুনানি করেন। পরে, আরও শুনানির জন্য ২১ জানুয়ারি পরবর্তী দিন নির্ধারণ করেন বিচারক।

বেগম খালেদা জিয়ার পক্ষে আদালতে শুনানি করেন ব্যারিস্টার মওদুদ আহমদ, এ জে মোহাম্মদ আলী, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার। দুর্নীতি দমন কমিশনের পক্ষে ছিলেন মোশাররফ হোসেন কাজল।

২০০৭ সালের ৯ ডিসেম্বর তেজগাঁও থানায় কানাডার কোম্পানি নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের বিপুল আর্থিক ক্ষতিসাধন ও দুর্নীতির অভিযোগ এনে খালেদা জিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে এ মামলা করে দুর্নীতি দমন কমিশন। অভিযোগপত্রে প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকার রাষ্ট্রীয় ক্ষতির অভিযোগ আনা হয়।

এ মামলার অন্য আসামিরা হলেন, সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ, সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেন, সাবেক মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলাম, সাবেক জ্যেষ্ঠ সহকারী সচিব সি এম ইউছুফ হোসাইন, বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক মীর ময়নুল হক, সাবেক সচিব মো. শফিউর রহমান, ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুন, ঢাকা ক্লাবের সাবেক সভাপতি সেলিম ভূঁইয়া ও নাইকোর দক্ষিণ এশিয়াবিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ।

Manual5 Ad Code

এদিকে, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় দণ্ডপ্রাপ্ত কারাবন্দি আসামিদের ৪৪টি জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেছে হাইকোর্ট।

Manual3 Ad Code

রোববার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

Manual2 Ad Code

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারি অ্যাটর্নি জেনারেল ইউসুফ মাহমুদ মোর্শেদ। তিনি বলেন, কারাবন্দি আসামিরা জেল আপিল করেছেন। এরমধ্যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও বিভিন্ন মেয়াদে দণ্ড পাওয়া আসামিরা রয়েছেন। আজ তাদের জেল আপিল শুনানির জন্য গ্রহণ করে অর্থদণ্ড স্থগিত করেছেন। একইসঙ্গে বিচারিক আদালতের নথি তলব করেছেন। এখন মামলাটি শুনানির জন্য প্রস্তুত হবে।

গত ১০ অক্টোবর এ ঘটনায় করা মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও বিএনপি নেতা আবদুস সালাম পিন্টুসহ ১৯ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ১৯ জনের যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে অপর ১১ আসামিকে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code