সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩৪ অপরাহ্ণ, জানুয়ারি ১৪, ২০১৯
আশুলিয়ায় শ্রমিক অসন্তোষের ৮ম দিনেও পোষাক শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে রাখার চেষ্টা করে। প্রায় আধ ঘন্টা সড়ক অবরোধ করে রাখার পর পুলিশ ধাওয়া দিয়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সড়িয়ে দেয়।
সোমবার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে ৮ টার দিকে বাইপাইল-আব্দুল্লাপুর মহাসড়কে এ ঘটনা ঘটে। বর্তমানে ওই এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রনে আছে। যানবাহন চলাচলও স্বাভাবিক রয়েছে।
শ্রমিক ও পুলিশ জানায়, আশুলিয়ায় শ্রমিক অসন্তোষের টানা ৮ম দিনেও সোমবার সকালে কারখানার প্রবেশের পর সাড়ে আটটার দিকে শ্রমিকরা নরসিংহপুর এলাকার বাইপাইল-আব্দুল্লাপুর মহাসড়কে নেমে আসে। এসময় তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। প্রায় আধ ঘন্টা অবরোধ করে রাখার পর পুলিশ ধাওয়া দিয়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সড়িয়ে দেয়।
এসময় পুলিশ হ্যান্ড মাইকে শ্রমিকদের উদ্দেশ্যে বলেন, ‘যেসব শ্রমিকরা কাজ করবেন তারা কারখানার প্রবেশ করেন।’ তবে কাজ না করতে চাইলে বাড়ি চলে যাওয়ার জন্য আহ্ববান জানানো হয়। এছাড়াও মহাসড়কে বিশৃঙ্খলা করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়। এরপর কিছু শ্রমিক কারখানায় প্রবেশ করলে বাকি শ্রমিকরা বাড়ি ফিরে যায়।
খাদিজা বেগম, রিপন ও মনিরা বেগম জানান, তাদের নাম মাত্র বেতন বৃদ্ধি করা হয়েছে। এছাড়াও গত কয়েক দিনের শ্রমিক অসন্তোষের কারনে কারখানা ছুটি ঘোষনা করা হয়। ফলে ওই কয়েকদিনের বেতন-ভাতা ও ‘লোক দেখানো’ মজুরী বৃদ্ধির প্রতিবাধে তারা সড়ক অবরোধ করে।
শিল্প পুলিশের এসপি সানা সামিনুর রহমান বলেন, ‘শ্রমিকরা সড়কে নেমে অবরোধ করতে চাইলে তাদেরকে সড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়াও অপ্রিতীকর পরিস্থিতি এড়াতে কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে।’
Design and developed by ওয়েব হোম বিডি