চতুর্থ ধাপে ১২২ উপজেলায় ভোটগ্রহণ ৩১ মার্চ

প্রকাশিত: ৪:৫২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০১৯

চতুর্থ ধাপে ১২২ উপজেলায় ভোটগ্রহণ ৩১ মার্চ

Manual7 Ad Code

আগামী ৩১ মার্চ চতুর্থ ধাপে বরিশাল, খুলনা, ময়মনসিংহ, ঢাকা ও চট্টগ্রামের ১৬ জেলার ১২২ উপজেলায় ভোটগ্রহণ হবে। এখানকার সদর উপজেলাগুলোতে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে। জানালেন ইসি সচিব হেলালুদ্দীন আহমদ।

Manual2 Ad Code

বুধবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপের তফসিল ঘোষণাকালে তিনি এসব কথা বলেন।

Manual6 Ad Code

সচিব জানান, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৪ মার্চ (সোমবার), বাছাইয়ের দিন ৬ মার্চ (বুধবার), আপিল ৭ থেকে ৯ মার্চ, আপিল নিষ্পত্তি ১০ থেকে ১২ মার্চ, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৩ মার্চ (রোববার), প্রতীক বরাদ্দ ১৪ মার্চ এবং ভোটগ্রহণ ৩১ মার্চ।

তিনি আরও জানান, নির্বাচনের জন্য ১৬ জন অতিরিক্ত জেলা প্রশাসক ও ১৬ জন জেলা নির্বাচন অফিসারকে রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া ৬৩ জন উপজেলা নির্বাহী অফিসার ও ৭০ জন উপজেলা নির্বাচন অফিসারকে সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এর আগে ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, প্রথম ধাপে ৮৭ উপজেলায় ১০ মার্চ ও দ্বিতীয় ধাপে ১২৯ উপজেলায় ১৮ মার্চ, তৃতীয় ধাপে ২৪ মার্চ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code