সিলেট ৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২১ অপরাহ্ণ, মার্চ ৩০, ২০১৯
নওগাঁর মহাদেবপুর উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের চকযুথরী গ্রামে দই খেয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার (৩০ মার্চ) সকালে পুলিশ ওই তিনজনের মরদেহ উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
তারা হলেন অর্জুন সরকার (৩০), তার স্ত্রী তিথী সরকার (২৩) ও ছেলে অনন্য সরকার (৩)।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, শুক্রবার অর্জুন সরকার হাট থেকে দই কিনে নিয়ে আসেন। রাত ৮টার দিকে রাতের খাবারের পর তারা তিনজনই দই খান। এর কিছুক্ষণ পরে দইয়ের বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়েন তারা। রাতেই মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় তাদের।
সাজ্জাদ হোসেন আরও বলেন, পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় অর্জুন সরকাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ও অনন্য সরকাকে নওগাঁ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
রাত ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় অর্জুন সরকার, পরে অনন্য সরকার ও শেষে তিথি সরকার মারা যান। এই ঘটনায় ওই গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
Design and developed by ওয়েব হোম বিডি