কমলগঞ্জে বজ্রপাতে দুই বোনের মৃত্যু, আহত ২

প্রকাশিত: ২:৪৯ অপরাহ্ণ, মার্চ ৩১, ২০১৯

কমলগঞ্জে বজ্রপাতে দুই বোনের মৃত্যু, আহত ২

Manual6 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বজ্রপাতে সাদিয়া বেগম (১০) ও মুন্নী বেগম (৪) নামে দুই বোনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই শিশু আহত হয়েছে।

রবিবার (৩১ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে পতনউষার মহিলা মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে।

Manual5 Ad Code

নিহত সাদিয়া ও মুন্নী পতনঊষার ইউনিয়নে উত্তর পতনউষার গ্রামের জুনেদ মিয়ার মেয়ে। তাদের মধ্যে সাদিয়া মাইজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী বলে জানা যায়।

এ ঘটনায় একই এলাকার আখলুছ মিয়ার দুই মেয়ে নাহিদা বেগম (৬), তানিয়া বেগম (৪) গুরুতর আহত হয়েছে। তারা মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

পতনউষার ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নারায়ণ মল্লিক বলেন, সকালে বাড়ির পাশে পতনউষার মহিলা মাদ্রাসার সামনে জুনেদ মিয়ার দুই শিশু কন্যা সাদিয়া ও মুন্নি এবং আখলুছ মিয়ার দুই কন্যা নাহিদা ও তানিয়া একটি গাছের নিচে খেলা করছিল। এসময় প্রচণ্ড ঝড়ের সঙ্গে ওই গাছের ওপর বজ্রপাত হয়। এতে ওই চার শিশু গুরুতর আহত হয়।

Manual1 Ad Code

পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাদিয়া ও মুন্নীকে মৃত বলে ঘোষণা করেন। আহত নাহিদা ও তানিয়াকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Manual7 Ad Code

নিহত দুই বোনকে দাফনে জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকার অনুদান দেওয়া হয়েছে বলেও জানান ভারপ্রাপ্ত চেয়ারম্যান নারায়ণ মল্লিক।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code