হবিগঞ্জে আগুনে পুড়লো ৭ ব্যবসা প্রতিষ্ঠান

প্রকাশিত: ১২:৩৭ পূর্বাহ্ণ, এপ্রিল ৩, ২০১৯

হবিগঞ্জে আগুনে পুড়লো ৭ ব্যবসা প্রতিষ্ঠান

Manual3 Ad Code

হবিগঞ্জ শহরের মাছুলিয়া এলাকায় মোমবাতির আগুন থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ওই এলাকার সাতটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় ওই প্রতিষ্ঠানগুলোর প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

মঙ্গলবার (০২ এপ্রিল) রাত ৮টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

Manual8 Ad Code

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৮টার দিকে ওই এলাকার আক্তার হোসেনের ডেকোরেটর্সের দোকানে মোমবাতির আগুন থেকে আগুনের সূত্রপাত হয়। সঙ্গে সঙ্গে আগুন পাশ্ববর্তী দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে ওই এলাকার ৭টি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। খবর পেয়ে হবিগঞ্জ ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় প্রায় ১ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ করেন।

এ ঘটনায় ওই প্রতিষ্ঠানগুলোর অন্তত অর্ধকোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ব্যবসায়িরা।

Manual1 Ad Code

হবিগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হাই জানান, মোমবাতি থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে ক্ষয়-ক্ষরি পরিমাণ নির্ধারণ করা হচ্ছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ক্ষয়-ক্ষতির পরিমাণ অর্ধকোটি টাকা হতে পারে।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code