নবীগঞ্জে কৃষকের মরদেহ উদ্ধার

প্রকাশিত: ৪:০৭ অপরাহ্ণ, এপ্রিল ৩, ২০১৯

নবীগঞ্জে কৃষকের মরদেহ উদ্ধার

Manual4 Ad Code

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নে আব্দুল কাদির (৩৫) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

Manual4 Ad Code

বুধবার (০৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে ইউনিয়নের হোসেনপুর গ্রামে নিজ বাড়ির গোয়ালঘর (গরুর ঘর) থেকে মরদেহটি উদ্ধার করা হয়। কাদির একই গ্রামের মৃত আমীর উদ্দিনের ছেলে।

মৃতের পরিবার জানায়, গরু চুরির আশঙ্কায় মঙ্গলবার (০২ এপ্রিল) রাতে গোয়ালঘরে গিয়ে ঘুমান কাদির। সকালে তাকে মৃত অবস্থায় দেখতে পেয়ে থানায় খবর দেওয়া হয়।

Manual3 Ad Code

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন দেখে জানা যাবে এটি হত্যা না স্বাভাবিক মৃত্যু।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code