৩৫ দেশের রাষ্ট্রদূত নিয়ে শ্রীমঙ্গলে পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ১২:১৬ পূর্বাহ্ণ, এপ্রিল ৬, ২০১৯

৩৫ দেশের রাষ্ট্রদূত নিয়ে শ্রীমঙ্গলে পররাষ্ট্রমন্ত্রী

Manual6 Ad Code

বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ঐতিহ্য উপভোগ করতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভ্রমণে এসেছেন বাংলাদেশে নিযুক্ত ৩৫টি দেশের রাষ্ট্রদূত ও ৭টি আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা।

Manual6 Ad Code

শুক্রবার (০৫ এপ্রিল) দুপুরে পররাষ্ট্রমন্ত্রী এ কে এম আব্দুল মোমেনের নেতৃত্বে তারা এসে পৌঁছান শ্রীমঙ্গলের একটি পাঁচতারকা মানের হোটেলে। এ সময় তাদেরকে স্থানীয় মনিপুরি নৃত্যে ও ফুলের মালা দিয়ে বরণ করে নেয়া হয়। পরে তারা বিভিন্ন চা-বাগান ও আদিবাসী পাড়াসহ প্রাকৃতিক সৌন্দর্য মন্ডিত এলাকা ঘুরে দেখেন।

Manual2 Ad Code

সফরে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, ভারত, স্পেন, ফ্রান্স, নিউজিল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত ও মিশরসহ ৩৫টি দেশের রাষ্ট্রদূত ও তাদের পরিবারের সদস্যরা রয়েছেন।

Manual2 Ad Code

Manual3 Ad Code

এ সময় মন্ত্রী এক প্রেসব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ অপরূপ সুন্দর একটি দেশ। ঢাকায় বসে বাংলাদেশের এই সৌন্দর্য অনুমান করা যায় না। তাই পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের দেশের এই নৈসর্গিক এলাকায় নিয়ে এসেছি। আর তা দেখেও তারাও অভিভূত হয়েছেন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তারেক জিয়াসহ বিদেশে পালিয়ে থাকা সকল দণ্ডিত আসামিকে দেশে আনতে সরকার কাজ করছে। তিনি বলেন, তারেক জিয়াকে ফিরিয়ে আনতে সেই দেশের রাষ্ট্রদূতের সঙ্গে কথা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code