মালয়েশিয়াগামী নারী-শিশুসহ ১১৫ রোহিঙ্গা উদ্ধার

প্রকাশিত: ১২:৪৭ পূর্বাহ্ণ, এপ্রিল ৬, ২০১৯

মালয়েশিয়াগামী নারী-শিশুসহ ১১৫ রোহিঙ্গা উদ্ধার

Manual3 Ad Code

কক্সবাজারের টেকনাফে শিশু ও নারীসহ ১১৫ জন রোহিঙ্গাদের উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া এসব রোহিঙ্গাদের সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে সংঘবদ্ধ একটি চক্র জড়ো করেছিল বলে জানা গেছে।

শুক্রবার (০৫ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে হোয়াইক্যং ও শামলাপুর পাহাড়ি সড়কের ঢাল থেকে মালয়েশিয়া গমনের প্রস্তুতিকালে তাদের আটক করে বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশ।

Manual4 Ad Code

তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গহীন পাহাড়ি পথের ঢালে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। এসব রোহিঙ্গা বিভিন্ন ক্যাম্প থেকে ১২টি সিএনজিযোগে এসে সাগরপাড়ের কাছাকাছি অবস্থান নিয়েছিল। রাত হলেই দালালের খপ্পরে পড়ার সম্ভাবনা ছিল।

তিনি আরও জানান, তারা উখিয়া উপজেলার কুতুপালং, বালুখালী, থাইংখালী, পালংখালী এবং টেকনাফ উপজেলার শামলাপুর, উনচিপ্রাং ও লেদা ক্যাম্পের রোহিঙ্গা। এদের মধ্যে ৫০ জন পুরুষ, ৩৯ নারী ও ২৬ জন শিশু রয়েছে। তাদের মানবিক সহায়তা দিয়ে স্ব স্ব ক্যাম্পে পাঠানো হবে।

Manual8 Ad Code

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ বলেন, রাতে সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে কিছুসংখ্যক লোক জড়ো করে টেকনাফের বাহারছড়া সাগর উপকূল এলাকার দিকে নিয়ে যাওয়া হচ্ছে; এমন খবর পেয়ে হোয়াইক্যং ইউনিয়নের কচ্ছপিয়া ঢালা এলাকায় পুলিশের একটি দল অভিযান চালায়। এসময় পুলিশ ১১৫ জন রোহিঙ্গাকে উদ্ধার করে।

Manual1 Ad Code

উদ্ধার হওয়া এসব রোহিঙ্গাদের সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে সংঘবদ্ধ একটি চক্র জড়ো করেছিল। সূত্র : আরটিভি

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code