চবিতে পুলিশের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

প্রকাশিত: ৫:২৯ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০১৯

চবিতে পুলিশের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

Manual7 Ad Code

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) পুলিশের সঙ্গে ছাত্রলীগের একাংশের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে।

Manual2 Ad Code

রোববার (০৭ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট এলাকায় উভয়পক্ষে পাল্টাপাল্টি ধাওয়ার একপর্যায়ে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে।

Manual7 Ad Code

এর আগে, মামলা প্রত্যাহারসহ চার দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে প্রধান ফটক বন্ধ করে রাখে ছাত্রলীগের কর্মীরা।

Manual7 Ad Code

অস্ত্র মামলায় গ্রেফতার ছাত্রলীগের ছয় কর্মীর নিঃশর্ত মুক্তিসহ চার দফা দাবিতে সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অংশে অবস্থান নেন ছাত্রলীগের কর্মীরা।

অবরোধের কারণে এদিন সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগে ক্লাস বন্ধ রয়েছে, বাতিল করা হয়েছে পরীক্ষা।

এ বিষয়ে প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৭টার দিকে শিক্ষক বাসের চাকা পাংচার এবং বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেনের হুইস পাইপ কেটে দেয় অবরোধকারীরা।

এ ছাড়া সকালে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকে সোহরাওয়ার্দী হলের মোড় পর্যন্ত ব্যারিকেড দিয়ে রাখে তারা। পরে পুলিশ এসে ব্যারিকেড সরিয়ে দেয়। বিশ্ববিদ্যালয়ের ভেতরে সব দোকানপাটও বন্ধ করে দেয়া হয়েছে।

চবি ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. ইলিয়াস বলেন, অস্ত্র মামলায় আটক ছাত্রলীগকর্মীদের মুক্তি এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আলী আজগর চৌধুরীর পদত্যাগসহ চার দফা দাবিতে আন্দোলন চলছে। দাবি না মানা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code