বেপরোয়া গাড়ি চালানোর কারণে মৃত্যু হলে, সেটা হত্যা : আইনমন্ত্রী

প্রকাশিত: ৬:০৩ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০১৯

বেপরোয়া গাড়ি চালানোর কারণে মৃত্যু হলে, সেটা হত্যা : আইনমন্ত্রী

Manual2 Ad Code

বেপরোয়া গাড়ি চালানোর কারণে কারও মৃত্যু হলে সেটা দুর্ঘটনা হিসেবে বিবেচিত হবে না। সেটাকে হত্যা হিসেবে বিবেচনা করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

Manual1 Ad Code

তিনি বলেন, এমন ঘটনায় মৃত্যু হলে এর বিচার হবে পেনাল কোডের ৩০২ ধারা মোতাবেক। দোষীকে সর্বোচ্চ শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন দিতে বাধ্য থাকবেন আদালত।

রোববার (০৭ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবে ‘নিরাপদ সড়ক : আইনের প্রয়োগ ও জনসচেতনতা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন তিনি।

Manual2 Ad Code

আনিসুল হক বলেন, ‘সড়ক ও পরিবহন আইন-২০১৮’ আইন জাতীয় সংসদে পাস হওয়ার পর, এখন বিধিমালা তৈরির কাজ চলছে। বিধিমালা প্রণয়নের সঙ্গে সঙ্গে এ আইন কার্যকর করা হবে।

আইনমন্ত্রী বলেন, দুর্ঘটনা আর হত্যা কিন্তু এক জিনিস নয়। সেটাই বুঝতে হবে। প্রত্যেক আইনের মধ্যে এটা লেখা প্রয়োজন পড়ে না যে, হত্যার জন্য মৃত্যুদণ্ডাদেশ দিতে হবে।

Manual7 Ad Code

তিনি বলেন, প্রত্যেকটা দুর্ঘটনা বিশ্লেষণ করে, বিবেচনা করে এবং তদন্ত করে যদি প্রমাণিত হয় এটা হত্যা, তাহলে তো ৩০২ ধারা মতে তাকে শাস্তি দিতে হবে। এটাই আইনের কথা। এটাই আইন বলে। এটাই আদালতে প্রমাণ করলে আদালত শাস্তি দিতে বাধ্য।

Manual2 Ad Code

গোলটেবিল বৈঠকে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, ওয়ার্ল্ড ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. আবদুল মান্নান চৌধুরী, বিআরটিসির চেয়ারম্যান ফরিদ আহমদ ভূঁইয়া, সমকালের উপ-সম্পাদক অজয় দাসগুপ্ত।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code