এখনই সিঙ্গাপুরে নেয়া সম্ভব হচ্ছে না নুসরাতকে

প্রকাশিত: ৯:১৬ অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০১৯

এখনই সিঙ্গাপুরে নেয়া সম্ভব হচ্ছে না নুসরাতকে

Manual4 Ad Code

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাতের অবস্থা ঝুঁকিপূর্ণ বিধায় উন্নত চিকিৎসার জন্য আপাতত তাকে সিঙ্গাপুরে নেয়া সম্ভব হচ্ছে না। ৫ ঘণ্টা বিমান ভ্রমণ করে নুসরাতের মতো রোগীকে সেখানে নিয়ে যাওয়া ঝুঁকির। অবস্থা স্থিতিশীল হলে তখন নেয়া যেতে পারে বলে মত দিয়েছে সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ।

Manual4 Ad Code

মঙ্গলবার (০৯ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় ফেনীর মাদরাসাছাত্রী নুসরাতের শারীরিক অবস্থা নিয়ে ভিডিও কনফারেন্সে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের চিকিৎসকরা।

Manual8 Ad Code

ভিডিও কনফারেন্স শেষে নুসরাতের চিকিৎসার বিষয়ে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্তলাল সেন সাংবাদিকদের  জানান, আমরা নুসরাতের চিকিৎসা-সংক্রান্ত সমস্ত ডকুমেন্ট আদান-প্রদান করেছি। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের চিকিৎসকরা তা দেখে আপাতত নুসরাতকে সেই দেশে নেয়াটা ঝুঁকিপূর্ণ বলে মত দিয়েছেন। এ কারণে এই মুহূর্তে তাকে সিঙ্গাপুর নেয়া সম্ভব হচ্ছে না।

তিনি আরও  বলেন, আমরা একটু পরেই মেয়েটিকে অপারেশন থিয়েটারে নিয়ে যাবো। মোট কথা আমরা প্রতিনিয়ত সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের চিকিৎসা পদ্ধতির মধ্যে থাকবো। বিকালেও  তাদের সঙ্গে আমাদের কথা হবে।

Manual5 Ad Code

সোমবার দগ্ধ মাদ্রাসাছাত্রীকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানোর নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code