দৃশ্যমান হলো পদ্মাসেতুর দেড় কি:মি:

প্রকাশিত: ৫:৪২ অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০১৯

দৃশ্যমান হলো পদ্মাসেতুর দেড় কি:মি:

Manual8 Ad Code

বুধবার দুপুরে পদ্মাসেতুর  মাওয়া প্রান্তের ১৩ ও ১৪ নং খুঁটির ওপর দশম স্প্যান বসানো হয়েছে। এর ফলে বহুল প্রতীক্ষিত এই সেতুর দেড় কিলোমিটার অংশ দৃশ্যমান হল।

Manual5 Ad Code

এর আগে ভাসমান ক্রেনবাহী জাহাজটি কুমারভোগ কন্সট্রাকশন ইয়ার্ড থেকে স্প্যানটি (সুপার স্ট্রাকচার) নিয়ে রওনা হয়। সকাল ৯টার দিকে ১৩ ও ১৪ নং খুঁটির সামনে আসে। তারপরই স্প্যানটি বসানো হয়।

Manual7 Ad Code

সেতু কতৃপক্ষ জানিয়েছে, চলতি মাসে আরও একটি স্প্যান বসানো হবে। এখন থেকে প্রতি মাসে একাধিক স্প্যান বসানোর পরিকল্পনা নিয়ে এগোচ্ছে তারা।

Manual5 Ad Code

উল্লেখ্য, ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর বসানো হয় পদ্মা সেতুর প্রথম স্প্যান। এরপর ২০১৮ সালের ২৮ জানুয়ারি দ্বিতীয় স্প্যানটি বসে। এর দেড় মাস পর ১১ মার্চ জাজিরা প্রান্তে ধূসর রঙের তৃতীয় স্প্যান বসানো হয়। এর ২ মাস পর ১৩ মে বসে চতুর্থ স্প্যান। এরপর এক মাস ১৬ দিনের মাথায় পঞ্চম স্প্যানটি বসে ২৯ জুন। ষষ্ঠ স্প্যানটি বসে ২৩ জানুয়ারী। আর সপ্তম স্প্যান বসে ২০ ফেব্রুয়ারি। গত ২০ মার্চ সেতুর জাজিরাপ্রান্তে ৩৪ ও ৩৫ নম্বর পিলারের ওপর বসে নবম স্প্যান। আজ মাওয়া প্রান্তে দশম স্প্যান বসানো হলো।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code