ধর্ষণ, যৌন নির্যাতিতদের জবানবন্দি নেবেন নারী ম্যাজিস্ট্রেট

প্রকাশিত: ৫:০৪ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০১৯

ধর্ষণ, যৌন নির্যাতিতদের জবানবন্দি নেবেন নারী ম্যাজিস্ট্রেট

Manual7 Ad Code

এখন থেকে ধর্ষণ ও যৌন নির্যাতনের শিকার নারী ও শিশুদের জবানবন্দী নেবেন কেবল নারী ম্যাজিস্ট্রেট। মঙ্গলবার (১৬ এপ্রিল) সুপ্রিম কোর্ট প্রশাসন কর্তৃক জারিকৃত এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে অনুসারে, এ কাজ বাস্তবায়নের জন্য নারী হাকিম নিয়োগ করতে সারাদেশের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে।

Manual6 Ad Code

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নির্দেশে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. জাকির হোসেন এই বিজ্ঞপ্তি জারি করেছেন।

Manual6 Ad Code

সেখানে বলা হয়েছে, সুষ্ঠু তদন্ত ও বিচারের স্বার্থে ধর্ষণ, যৌন নির্যাতনের শিকার নারী বা শিশুদের জবানবন্দি নেওয়ার দায়িত্ব নারী হাকিমদের প্রতি অর্পণের নির্দেশ দেওয়া হয়েছে।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code